Saturday, December 3, 2016

⻣ গণ্ডগোল......

গণ্ডগোল
************

কত নামে কত জনে ডাকে যে তোমায়
নামটা তোমার নাকি তুমি নামের বোঝা দায়
নামের ফেরে এ সংসারে কত গণ্ডগোল
নাম নিয়ে হয় বাড়াবাড়ি নামের হট্টগোল
কে তোমার এই নাম রেখেছে বলতো আমায়

এ নাম নেয়ার নিয়ম কানুন বড়ই চমৎকার
কেউ গোপনে এ নাম জপে কেউ করে চিৎকার
কেউ নেয় নাম গুণে গুণে হিসেব নিকেষ করে
কেউ নেয় নাম অহর্নিশি হাটে ও বাজারে
কেন এত নিয়ম কানুন বলতো আমায়
নামটা তোমার নাকি তুমি নামের বোঝা দায়

কেউ বা ক্ষোভে কেউ বা লোভে করে তোমার নাম
কেউ অভাবে কেউ স্বভাবে পুরায় মনস্কাম
কেউ বা সুরে কেউ বেসুরে তোমারই নাম করে
কেউ বা লেখে নামের প্রভাব কেউ বা সেটা পড়ে
গোলক ধাঁধায় পড়ে কত সময় কেটে যায়
নামটা তোমার নাকি তুমি নামের বোঝা দায় ।







Y)

Monday, November 21, 2016

➤ শেষ বেলাতে এলে সখা,, শুনিয়ে যেতে গান.....

শেষ বেলাতে এলে সখা,, 
শুনিয়ে যেতে গান.....

আমার বুকে জমা আছে,,
শতক অভিমান ৷৷
আসতে যদি কদিন আগে ....
বাঁধতাম আমি সুর,,
তোমায় নিয়ে চলে যেতাম ...
দূর থেকে দূর ৷৷
সেই দূরেতে চলে গিয়ে,,
বাঁধতাম আমি ঘর....
কোন দিনও পারতে নাকো,,
করতে আমায় পর ৷৷
(মিষ্টি)
ভাবতে আমার কষ্ট হচ্ছে,,
ফাটছে আমার বুক.....
যখনই চোখে ভেসে ওঠে ,,
তোমার মিষ্টি মুখ ৷৷
মুখের দিকে তাকিয়ে আমি ,,
আজও হতাস হই.....
সখা ,আমি যেন তোমার শুধু
বন্ধু হয়ে রই ৷৷