Monday, July 31, 2017

সবুজ পানে চাও.......

সবুজের পানে চাও হে মানুষ
সবুজ পানে চাও,
রক্ত লেগেছে তোমার দাঁতে
রক্ত মুছে নাও,
হে মানুষ! সবুজের পানে চাও,
বৃষ্টি জলে নাও!
তোমার দাঁত রক্তমাখা
তুমি বিষ ছড়াও!
হে মানুষ! বৃষ্টিজলে নাও,
সবুজ পানে চাও।










Saturday, July 29, 2017

ক্ষমা প্রার্থনা কবি জীবনানন্দের কাছে.......

দেখিলাম কাঁঠাল পাতা ঝরিয়াছে রাতের আলোতে......
[ ক্ষমা প্রার্থনা কবি জীবনানন্দের কাছে। ]





Thursday, May 4, 2017

ঘুঁণপোকাই খুলে দিলো সব........

ঘুঁণপোকাই খুলে দিলো সব
--------------------------
মগজটার ঠিক মাঝখানে
হুট করে ঢুকে গেল
ঘুঁণপোকা এক,
যাক, পোকাইতো !

একদিন অমাবশ্যার রাতে
মগজের দরজায়
টোকা দিলো
একদল হায়েনা,
একঝাঁক শকুন
সাথে নিয়ে
মস্ত এক কালোবিড়াল ।

কিছু বলবার সুযোগ পাইনি,
মাইরী বলছি,
মগজের দরজা
আমি খুলিনি,
ঘুঁণপোকাই খুলে দিলো সব।

এরপর আর পিছনে তাকাই নি
ঘুমিয়ে পড়িনি
দিনভর-রাতভর
মনখুশি তাণ্ডবমন্ত্র
সবকিছু ওদেরই হাতে
ওরাই চালাচ্ছে
আমার মগজের সব যন্ত্র।
-------------
 ব্লগার টিপু মামা
05/05/2017